Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিশাখাপত্তনমসহ অন্ধ্রের বিভিন্ন জেলায় মৃদু কম্পন

প্রতিকী ছবি
 

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রোববার (১২ জুলাই) স্থানীয় সময় সকাল ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি, আপ্পুঘরসহ একাধিক এলাকায় বাসিন্দারা কম্পন টের পান।

ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, বঙ্গোপসাগরে উৎপন্ন ৪ দশমিক ৫ মাত্রার এই মৃদু ভূমিকম্পের প্রভাব বিশাখাপত্তনম ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছে।

এদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

বিশাখাপত্তনম ছাড়াও আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও প্রাণহানি, সম্পদের ক্ষয়ক্ষতি বা অন্য কোনও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্প বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একটি অগভীর ভূমিকম্প। ভূত্বকের স্বাভাবিক গঠনগত সমন্বয়ের কারণেই এই কম্পন অনুভূত হয়েছে এবং এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, অঞ্চলটি ভূ-তাত্ত্বিকভাবে তুলনামূলক স্থিতিশীল।

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে বিশাখাপত্তনম ও আলুরি সীতারামা রাজু জেলাতেও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া ২০১৫ সালের ৪ নভেম্বর আলুরি জেলায় ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানলেও সেবারও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.