Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান চন্দ্রনাথ ধামকে ঘিরে আবারও ধর্মীয় উত্তেজনা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ উঠেছে।


নিজস্ব প্রতিবেদক,

আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক মুসলিম ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে মন্দিরের সেবায়েত ও স্রাইন কমিটির সদস্যরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করলে এর ভেতর পবিত্র কোরআনের একটি কপি পাওয়া যায় বলে জানা গেছে। ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ ও মন্দির কর্তৃপক্ষের দাবি, এটি একটি পরিকল্পিত অপচেষ্টা—যার মাধ্যমে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করা হতে পারে।

তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.