Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

শরীয়তপুরে মন্দিরের দানবাক্স ভেঙে অর্থ লুট, তদন্তে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক,

শরীয়তপুরের পালং বাজার এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরে দানবাক্স ভেঙে অর্থ লুটের ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, দুটি দানবাক্সে অন্তত এক লাখ টাকা ছিল, যা দুর্বৃত্তরা নিয়ে গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে পূজা দিতে গিয়ে পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী প্রথমে মন্দিরের বাইরে থাকা দানবাক্সটি ভাঙা অবস্থায় দেখতে পান। পরে মন্দিরের ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান গ্রিল কেটে ভেতরের আরেকটি দানবাক্স ভেঙে অর্থ লুট করা হয়েছে। একইসঙ্গে পাশের কালীমন্দিরের লোহার গ্রিলের তালাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দিরে জড়ো হন এবং পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ জানান, সম্প্রতি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভক্তরা দানবাক্সে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দানবাক্স দুটিতে অন্তত এক লাখ টাকা ছিল।

মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, “রাতের আঁধারে দুর্বৃত্তরা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এর আগেও আমাদের মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনকে জানানো হলেও এখনো কাউকে আটক করা হয়নি। ফলে আবারও একই ঘটনা ঘটলো।” তিনি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.