Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল গেটের সামনে প্রকাশ্যে এক স্বর্ণ ব্যবসায়ীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আটক পাঁচজনকে কারাগারে প্রেরণ করেছে থানা পুলিশ।   বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।   ভুক্তভোগী দোলন ধর (৪৩) কোতোয়ালী থানাধীন হাজারী গলিতে স্বর্ণের ব্যবসা করেন। তিনি কোতোয়ালী থানায় দায়ের করা এজাহারে জানান, গত ৬ জানুয়ারি দুই পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি একটি স্বর্ণের দোকান বিক্রি করেন। ওই সূত্রে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়।   এজাহার সূত্রে জানা যায়, গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দোকান ফেরত দেওয়ার বিষয়ে কথা বলার কথা বলে তাঁকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের গেটের সামনে ডাকেন। সেখানে পৌঁছালে কয়েকজন মিলে তাঁকে একটি কালো রঙের নোহা মাইক্রোবাসে (নম্বর: চট্ট-মেট্রো-চ-১১-৯৬৫৭) তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়।   ভুক্তভোগীর দাবি, ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় গাড়িটি দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার ভিড়ে আটকে যায়।   খবর পেয়ে কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং পাঁচজনকে গাড়িসহ আটক করে। তবে তাঁদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যান বলে জানা গেছে।   আহত অবস্থায় দোলন ধর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা–সংক্রান্ত কাগজপত্র এজাহারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.