Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বান্দরবানে গঙ্গাপূজা ২০২৬: নারী শিক্ষার্থীদের ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসা

বান্দরবান প্রতিনিধি



গঙ্গাপূজা ২০২৬ উপলক্ষে বান্দরবানে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে “সনাতন বিদ্যার্থী সংসদ (SVS)” বান্দরবান জেলা শাখা। সংগঠনটির নারী শিক্ষার্থীরা বিশুদ্ধ খাবার জল পরিবেশনের মাধ্যমে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উৎসবস্থলে আগত হাজারো পূণ্যার্থীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন সংগঠনের সদস্যরা। প্রতি বছরের ন্যায় এবছরও এই কার্যক্রমে শাখার সকল স্বেচ্ছাসেবীরা সক্রিয় ভূমিকা পালন করেন, যা আয়োজনকে আরও সুশৃঙ্খল ও সফল করে তোলে।

এ উদ্যোগ শুধু একটি সেবামূলক কাজই নয়, বরং হিন্দু ধর্মে নারীর মর্যাদা ও শক্তির প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। হিন্দু দর্শনে নারীকে ‘শক্তি’ বা ঐশ্বরিক সৃজনশীল শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দেবীকে যেমন সৌন্দর্য, প্রেম ও মাতৃত্বের প্রতীক হিসেবে পূজা করা হয়, তেমনি দুর্গার রূপে অশুভ শক্তির বিনাশকারী হিসেবেও নারীর শক্তি উদযাপিত হয়।

স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করে।

সকলের আশীর্বাদে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

আয়োজনে: আশীর্বাদ সংঘ – ২০২৬

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.