Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

চকরিয়ার হারবাংয়ে মাদকবিরোধী অভিযান নয়—স্ট্রোকে এসআই রূপন কান্তির মৃত্যু


স্টাফ রিপোর্টার,

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য এএসআই (নিঃ) রূপন কান্তি দে রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে স্ট্রোকজনিত কারণে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।


সোমবার (২৩ মার্চ ২০২৬) এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করে মাথা ঘুরে পড়ে যান রূপন কান্তি দে। পরে একপর্যায়ে তিনি হার্ট স্ট্রোকে আক্রান্ত হন।


এসময় সঙ্গে থাকা সহকর্মী এএসআই মোয়াজ্জেম হোসেন দ্রুত তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সহকর্মীর মৃত্যুর খবর শুনে এএসআই মোয়াজ্জেম হোসেনও মানসিক আঘাতে ঘটনাস্থলেই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন।


এ ঘটনায় বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী অভিযান সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা নাকচ করে পুলিশ জানায়, ঘটনাস্থলে কোনো ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়নি।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, হাসপাতালের চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসআই রূপন কান্তি দে স্ট্রোকের কারণেই মৃত্যুবরণ করেছেন।


এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.