Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ফরিদপুরের ধানখেত থেকে এক হিন্দু যুবকের লাশ উদ্ধার

 ে
 

ফরিদপুরের মধুখালী উপজেলায় ধানখেত থেকে সুজন সরকার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নওপাড়া
ইউনিয়নের ভূষনা লক্ষণদিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

নিহত সুজন সরকার ওই গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে এবং পেশায় একজন সেলুনকর্মী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে সুজন তার বাড়ির পাশের একটি সেলুনে কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এ সময় তিনি বাড়ির পাশের ধানখেতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য বাঁধ ঠিক করতে যান। এরপর রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়িতে ফিরে আসেন।

বৃহস্পতিবার সকালে সুজনের বাবা কৃষ্ণ সরকার তাকে খুঁজতে বের হয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ পূর্বে রেললাইনের পাশে ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে নেওয়া হয় এবং মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মধুখালী থানা পুলিশের এসআই রুস্তম ও এসআই কৃষ্ণ কুমার ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তুতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

পুলিশ কর্মকর্তারা বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.