Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি, সরকার গঠনের সম্ভাবনা জোরালো


নিজস্ব প্রতিবেদক,

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলাকালে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) এগিয়ে রয়েছে। প্রাথমিক ফলাফলে দলটি উল্লেখযোগ্য সংখ্যক আসনে লিড নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে।

স্থানীয় সময় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, এখন পর্যন্ত গণনায় আরএসপি ১১০টি আসনে এগিয়ে রয়েছে এবং ৩টি আসনে জয় নিশ্চিত করেছে।

নেপালের প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১০টি আসনে এগিয়ে এবং দুটি আসনে জয় নিশ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ১১টি আসনে এগিয়ে আছে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টি ৮টি, শ্রম সংস্কৃতি পার্টি ৪টি আসনে এগিয়ে রয়েছে। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি–নেপাল একটি করে আসনে এগিয়ে আছে।

এদিকে দুজন স্বতন্ত্র প্রার্থীও তাদের নিজ নিজ আসনে এগিয়ে আছেন। এখনও বেশ কয়েকটি আসনে ভোট গণনা চলছে। সব আসনের গণনা শেষ হলে নেপালের নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।

২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের এই নির্বাচনে ১৬৫টি আসনে সরাসরি ভোট এবং ১১০টি আসনে পার্টি তালিকার মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হচ্ছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গত বছর দেশটিতে তরুণদের নেতৃত্বে হওয়া জেন-জি আন্দোলনের মুখে সরকার পতনের পর এই প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। ক্ষোভ, হতাশা এবং পরিবর্তনের প্রত্যাশা নিয়েই ভোটকেন্দ্রে ভিড় করেন লাখো ভোটার।

নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কাঠমান্ডুর মেয়র ও সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ এবং নেপালি কংগ্রেসের নেতা গগন থাপা।

চূড়ান্ত ফলাফলে আরএসপি সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রধানমন্ত্রী হতে পারেন ৩৫ বছর বয়সী তরুণ নেতা বালেন্দ্র শাহ। তিনি এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে ব্যাপক আলোচনায় আসেন, যা নেপালের রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.