Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সাতকানিয়ায় পাহাড়ে শাহাল শীলের অর্ধগলিত লাশ উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়ি এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন ব্যক্তি পাহাড়ে কাজ করতে গিয়ে দুর্গন্ধ অনুভব করেন। পরে আশপাশে খোঁজ নিয়ে তারা একটি অর্ধগলিত লাশ দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে সাতকানিয়া থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।


পরে পরিচয় শনাক্ত করে নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.