Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছ তলায় শনি পূজা চলা অবস্থায় দুর্বৃত্তদের বো'*মা নিক্ষেপ!

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা

কুমিল্লা জেলার ঠাকুরপাড়া কালীগাছ তলা এলাকায় শনি পূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় এক পুরোহিত গুরুতর আহত হয়েছেন। আহত পুরোহিতের নাম কেশব চক্রবর্তী। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ঠাকুরপাড়া কালীগাছ তলা এলাকায় শনি পূজার আয়োজন চলছিল। এ সময় হঠাৎ একটি চলন্ত বাহন থেকে দুর্বৃত্তরা পূজামণ্ডপের দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে মণ্ডপে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরোহিত কেশব চক্রবর্তী গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি দেখে এটি পেট্রোল বোমা হামলা বলেই মনে হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, ঘটনার পরও যথাযথ তদন্ত বা ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.