Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

শেরপুরে রামনবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন

শেরপুর প্রতিনিধি,



শেরপুর শহরের গোঁসাইপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতা ও গুন্ডিচা মন্দিরে আসন্ন রাম নবমী ও হনুমান জয়ন্তী উপলক্ষে ব্যাপক ধর্মীয় আয়োজন গ্রহণ করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) পবিত্র রামনবমীর দিনকে কেন্দ্র করে শুরু হবে এই উৎসব।


আয়োজকদের তথ্যমতে, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র-এর পূজা ও যজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। ওইদিন সকাল ১০টায় পুরোহিত বরণ শেষে পূজা শুরু ও জলভোগ প্রদান করা হবে। সকাল ১১টায় পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ, দুপুর ১টায় রাজভোগ ও যজ্ঞ, বিকেল ৬টায় মঙ্গলদীপ প্রজ্বলন এবং বস্ত্র বিতরণ ও গীতা দান অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আরতি ও ধর্মীয় আলোচনা সভার মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হবে।


পরদিন ২৮ মার্চ (শনিবার) দ্বিতীয় অধিবেশনে সকাল ১০টায় ঘট বিসর্জন, দুপুরে কুপনের মাধ্যমে প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


এছাড়া ২৯ মার্চ (রবিবার) বিকেল ৪টায় শেরপুর শহর প্রদক্ষিণ করে নিরঞ্জন শোভাযাত্রা বের হবে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, ৩১ মার্চ মহাবীর হনুমান-এর পূজা ও প্রসাদ বিতরণের মাধ্যমে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।


গোঁসাইপাড়া পূজা উদযাপন কমিটি সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.