Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

হিন্দুধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য: ব্লগার শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ


 
নিজস্ব প্রতিবেদক,

সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দুধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন আলোচিত ব্লগার শফিউর রহমান ফারাবী। তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।


ভাইরাল হওয়া ওই পোস্টে হিন্দুধর্ম ও হিন্দু নারীদের নিয়ে অবমাননাকর ও কটূক্তিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই এটিকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, লেখক ও মুক্তচিন্তার ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় শফিউর রহমান ফারাবীকে আগে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় তিনি কারামুক্ত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।


কারামুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন বক্তব্য ও পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। সর্বশেষ হিন্দুধর্ম নিয়ে তার মন্তব্য নতুন করে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।


সনাতনী সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ ও সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে,

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা শুধু নিন্দনীয়ই নয়, এটি সমাজে ঘৃণা ও বিভাজন তৈরিরও শামিল।


তারা অবিলম্বে এ ধরনের ধর্ম অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এদিকে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই এটিকে ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করছেন।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.