Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ফারাবীর মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতন ধর্মাবলম্বী নারীদের এবং হিন্দুদের আরাধ্য দেবী শ্রী শ্রী কালী মাতাকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে ব্লগার ফারাবীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় তারা ফারাবীর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষ ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে সনাতন ধর্ম ও তার অনুসারীদের লক্ষ্য করে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অবিলম্বে ফারাবীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংক্ষিপ্ত মিছিল করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.