Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

১৮ মাস পর স্বপদে ফিরলেন প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস

 

নিজস্ব প্রতিবেদক,

দীর্ঘ প্রায় ১৮ মাস পর আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন বরুণ চন্দ্র দাস। তিনি নরসিংদীর পলাশ থানার পলাশ থানা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৮ মাস আগে তৎকালীন পরিস্থিতিতে একদল লোক ‘মব’ তৈরি করে তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেয়। সে সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল।

পরবর্তীতে বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়। তবে তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে স্বপদে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তিনি আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব বুঝে নেন।

এদিকে দীর্ঘ সময় পর প্রধান শিক্ষকের প্রত্যাবর্তনে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.