Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ১২ টি হিন্দু ঘরবাড়ি পুড়ে ছাই

 

সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে।
গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছালেও তার আগে আগুনে ঘরগুলো পুরো-পুরি ভস্মীভূত হয়ে যায়। আগুনে কালু দাস, নয়ন দাস, আশুরাণী দাস, জীবন দাস, পনদাস, কেশব দাস ও খুদিরাম দাসসহ বিভিন্ন জনের ১২টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এলাকার বাসিন্দা হৃদয় জানান, এ অগ্নিকাণ্ডে সব হারিয়ে পরিবারগুলোর এখন সর্বশান্ত। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, 'বহরপুর গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমারা ওই এলাকায় পৌঁছে আগুন।
নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফলে আগুন অন্যত্র ছড়িয়ে পরতে পারেনি। তবে তার আগে ১২টি ঘর পুড়ে গেছে।' তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.