Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

রাউজানস্হ পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন


মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) :

চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সার্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা উদযাপন করা হয়েছে। ২৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী এই পূজা ও অনুষ্ঠানমালায় নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন সমেত শোভাযাত্রায় মা'কে বরনের মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ষষ্ঠী বিহিত পূজা, দেবীর আমন্ত্রণ ও শুভ অধিবাসসহ বিভিন্ন মাঙ্গলিক আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এ সময় সদ্য প্রয়াত রঞ্জন দেবের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়, যেখানে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্মরণসভা উপলক্ষে গুণীজন সম্মাননা প্রদান এবং অসহায় দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি বাবু সাধন মুহুরী এবং সঞ্চালনায় ছিলেন সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের মুখ্য সমন্বয়ক চন্দন মহাজন জুয়েল, উপদেষ্টা সুরজিত দেওয়ানজী, অগ্রদূত সংঘের সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী (বাবলু), অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল দেব, সহ সমন্বয়ক টিটন দেব এবং ধর্মানুরাগী হারাধন মুহুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়া মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয় বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এমদাদুল আকবর চৌধুরী,বিশিষ্ট চিকিৎসক অধ্যক্ষ সুধীর চক্রবর্তী এবং সমাজ সেবায় বিশ্বনাথ মুহুরী (হারাধন) কে। অনুষ্ঠানের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত স্বরূপা দে এবং সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত দীপান্তিতা দেব কে। 

স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত দেব।পূজা কমিটির অর্থ সম্পাদক শ্রী রনজিত দেবের সার্বিক তত্তাবধানে পাঁচদিনব্যাপী এ আয়োজনে সার্বজনীন বাসন্তী পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অজয় মুহুরী, সহ-সভাপতি সুজন চক্রবর্তী, পলাশ দেওয়ানজী সুভাষ দেব সহ-সাধারণ সম্পাদক অশোক চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মানস দেব, শিবু দেব, সাগর দেওয়ানজী, তন্ময় তালুকদার, জয় মল্লিক, সবুজ দে সজীব দে,লিটন মহাজন, প্রান্ত মহাজন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেন।

পূজার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেন মন্দিরের প্রধান পূজারী পণ্ডিতপ্রবর অলক চক্রবর্তী এবং তন্ত্রধারক ও চণ্ডীপাঠক অমল চক্রবর্তী। অনুষ্ঠান সফল করতে প্রবাসী সদস্য শিবদাস সরকার, অজিত দেব, কাঞ্চন দেব, উত্তম মহাজন, সুজন দেব, ছোটন দেবসহ অনেকেই সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পাঁচদিনব্যাপী এ সার্বজনীন বাসন্তী পূজায় দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের মাঝে প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরন করা হয়। প্রথম বছরের এই মাঙ্গলিক আয়োজন পুরো এলাকাকে এক মিলন মেলায় পরিণত করে

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.