Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক সনাতনী অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক,

ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।
তাকে অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছেন স্বাস্থ্যসেবা বিভাগ।
ডা. প্রভাত ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক।
তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ আ্যাসোসিয়েশন অব ইউরোলজি সোসাইটির সেক্রেটারি।
স্বাস্থ্য শিক্ষা বিভাগের যুগ্মসচিব সনজিদা শরমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপকরা তৃতীয় গ্রেডে বেতনভুক্ত হন। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদটি গ্রেড-১ পদ। তাই দাপ্তরিক অনুষ্ঠানিকতা রক্ষায় প্রজ্ঞাপনে মহাপরিচালকের পর ব্র্যাকেটে ‘ভারপ্রাপ্ত’ লেখা হয়েছে।
“সেটা কেবলই অনুষ্ঠানিকতা। উনি মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।”
আওয়ামী লীগের সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ অক্টোবর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়। গতবছর ডিসেম্বরে তিনি অবসরের বয়সে পৌঁছানোর পর চুক্তিতে তাকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে রাখা হয়।
গত ২৯ ফেব্রুয়ারির পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে কেউ ছিলেন না।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.