Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীশ্রী রামনবমী মহোৎসব।


চট্টগ্রামে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীশ্রী রামনবমী মহোৎসব। সনাতনী বিদ্যার্থী সংসদ, চট্টগ্রামের আয়োজনে নগরীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী চট্টেশ্বরী কালী মন্দিরে এই মহোৎসব অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা।


মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। পূজা, আরতি, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। ভক্তরা ভগবান শ্রীরামের জন্মতিথি উদযাপনে অংশ নিয়ে প্রার্থনা ও ভক্তিগীতির মাধ্যমে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।


বক্তারা তাদের বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ এবং মানবকল্যাণে ধর্মীয় চেতনার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আয়োজকরা জানান, ভবিষ্যতেও সনাতন ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.