Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

প্রেমের বিয়ে, এক মাস পরই ‘জোর করে’ ভারতে পাঠানো—স্ত্রীকে ফিরে পেতে Calcutta High Court-এ স্বামীর মামলা

 

নিজম্ব প্রতিবেদক,

ভালোবেসে বিয়ে করেছিলেন নরসিংদীর এক তরুণ-তরুণী। কিন্তু কনের পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি—এমন অভিযোগ তুলে স্ত্রীকে ফিরে পেতে কলকাতায় আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী অরিজিৎ।

স্থানীয় সূত্রে জানা যায়, অরিজিৎ ও মমি সাহার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। দুই বছর প্রেমের পর পরিবার রাজি না হওয়ায় তারা পালিয়ে বিয়ে করেন। অরিজিতের দাবি, গত বছরের অক্টোবরে মমির বাবা-মা জোর করে তাকে সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন।

অরিজিৎ জানান, স্ত্রী তাকে ফোনে জানিয়েছিলেন—কলকাতার বিরাটি এলাকায় পলি সাহা ও উত্তম সাহার বাড়িতে তাকে আটকে রাখা হয়েছে। প্রায় ১৫ দিন যোগাযোগ থাকলেও এরপর থেকে স্ত্রীর সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

স্ত্রীকে ফিরিয়ে আনতে ৩ জানুয়ারি ভারতে যান অরিজিৎ। পরদিন বিরাটিতে গিয়ে স্ত্রীর খোঁজ করতে গেলে কনের পরিবারের সদস্যরা তাকে মারধর করেন বলে অভিযোগ তার। এ ঘটনায় তিনি নিমতা থানায় একাধিকবার যোগাযোগ করলেও অভিযোগ গ্রহণ করা হয়নি এবং এফআইআরও নেয়নি পুলিশ—এমন দাবি তার।

পরে আইনজীবী মুকুল বিশ্বাসের সহায়তায় থানার আইসির সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত Calcutta High Court-এর শরণাপন্ন হন অরিজিৎ।

এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আগামী ১৭ মার্চ মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য: অভিযোগগুলো সংশ্লিষ্ট পক্ষের দাবি অনুযায়ী উপস্থাপিত হয়েছে। অভিযুক্ত পরিবার বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.