ফরিদপুরে বাগান থেকে রঞ্জিত সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন কৃষ্ণনগর ইউনিয়নের তিন গ্রামের সীমানা সংলগ্ন একটি বিলের মাঝখানে বাগান থেকে রঞ্জিত সরকার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রঞ্জিত সরকার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভবানীপুর গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে বাগানের ভেতর একটি মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন এবং নিহতের পরিবারকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন ইউনিটকে অবহিত করেন। পরবর্তীতে ক্রাইম সিন টিমের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নামানো হয়।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



.png)

%20.png)

No comments: