Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ঢাবিতে সনাতন বিদ্যার্থী সংসদের পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত


সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত পুনর্মিলনী-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল -এর অক্টোবর টিভি রুমে এই আয়োজন সম্পন্ন হয়।


আয়োজকরা জানান, প্রায় ১৬ বছর আগে যে স্থান থেকে সনাতন বিদ্যার্থী সংসদের যাত্রা শুরু হয়েছিল, সেই ঐতিহাসিক স্থানেই পুনর্মিলনীর আয়োজন করা হয়। ফলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল এক ধরনের আবেগঘন পরিবেশ ও স্মৃতিচারণার আবহ।



পুনর্মিলনীতে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করেন। তারা নিজেদের অতীত অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের ঐতিহ্য, লক্ষ্য ও কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন বিদ্যার্থী সংসদ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আনন্দঘন এই পুনর্মিলনী স্মৃতিচারণা, আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।







কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.