Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলাদেশে সংখ্যালঘু কমিশন গঠনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হিন্দু নেতারা


বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সংখ্যালঘু কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। এ লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উত্থাপন করেছেন।


বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলটি জানায়, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা চাকরিচ্যুতি, হয়রানি ও বঞ্চনার মতো নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি কার্যকর সংখ্যালঘু কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।


এছাড়া প্রতিনিধিদল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং হিন্দু সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার রক্ষায় একটি পৃথক হিন্দু ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিও জানায়।


মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব জানান, প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়গুলো ধাপে ধাপে সমাধানের আশ্বাস দিয়েছেন।


বৈঠকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং আইনজীবী সুব্রত চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবিও উত্থাপন করেন।


সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা আশা প্রকাশ করেছেন, সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.