Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা: স্বামী ও শ্বশুর গ্রেপ্তার


চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় রিয়া দে (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার স্বামী রাজন দে ও শ্বশুর রণধীর দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পাথরঘাটার ‘রায়ান রেশমা ভ্যালী’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে। একইদিন সন্ধ্যায় নিহতের মা ঝুমা দে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে।


এজাহার সূত্রে জানা গেছে, রিয়ার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে মানসিক নির্যাতন করে আসছিল। পারিবারিক কলহ ও অব্যাহত মানসিক চাপে তিনি ভেঙে পড়েন। অভিযোগে বলা হয়, এসব নির্যাতন ও প্ররোচনার কারণেই রিয়া আত্মহত্যা করতে বাধ্য হন।


ঘটনার দিন সকালে রিয়া তার দুই বছরের কন্যাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। পরে তার স্বামী ফোন করে পরিবারের সদস্যদের জানান, রিয়া বাথরুমের ভেতরে দরজা বন্ধ করে শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন।


পরবর্তীতে বাসা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং দীর্ঘদিনের নির্যাতন ও প্ররোচনার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই মো. আশরাফ ছিদ্দিক জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.