Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার


অনলাইন ডেস্ক,

বাংলা নববর্ষ এলেই আনন্দের পাশাপাশি অনেকের মনে ফিরে আসে এক বেদনাদায়ক স্মৃতি। ২০০১ সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হন ১০ জন। ঘটনার পঁচিশ বছর পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি এই হামলার বিচার।


গণমাধ্যম সূত্র মতে, ২০০১ সালের ১৪ এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট-এর বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। হাজারো মানুষ নতুন বছরকে বরণ করতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠানস্থলে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে প্রথম এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলেই নিহত হন ৯ জন, পরে হাসপাতালে আরও একজন মারা যান।


পরে তদন্তে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।


হত্যা মামলার রায় আসে ২০১৪ সালে। এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড ২০১৭ সালে কার্যকর করা হয়।


তবে একই ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের মার্চে সাক্ষ্যগ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময়ে আদালত পরিবর্তন এবং আসামিদের হাজির না করার কারণে শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে।


সর্বশেষ গত ৩১ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। ফলে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।


দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হওয়ায় নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো ক্ষোভ ও আক্ষেপ রয়ে গেছে। অনেকের মতে, বাংলা সংস্কৃতির ওপর এই ভয়াবহ আঘাতের বিচার দ্রুত শেষ হওয়া এখন সময়ের দাবি।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.