Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

মারা গেছেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সিডি গোপীনাথ


মারা গেছেন ভারতের প্রথম টেস্টজয়ী দলের সদস্য সিডি গোপীনাথ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ৯৬ বছর বয়সে চেন্নাইয়ের আদিয়ারে তার মেয়ের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই ক্রিকেটার। ভারতের প্রথম টেস্টজয়ী দলের শেষ সদস্য হিসেবে জীবিত ছিলেন তিনি।

১৯৩০ সালের ১ মার্চ চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) জন্ম গোপিনাথের। ভারতের হয়ে আটটি টেস্ট খেলেছেন তিনি। ভারত ও সেই সময়ের মাদ্রাজ দলের হয়ে খেলেছেন ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ।


মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে দুই ইনিংসে যথাক্রমে অপরাজিত ৫০ ও ৪২ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। 

গোপিনাথের অভিষেক সিরিজের পঞ্চম ম্যাচে টেস্টে প্রথমবার জয় পায় ভারত। নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে ইনিংস ও আট রানে জয়ের পথে ৩৫ রান করেন গোপিনাথ।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.