Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি লালা গ্রেফতার

 

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লালা ওরফে লালা মেথর (৪৩) গ্রেফতার হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার লালা ওই এলাকার সেবক কলোনির মেথর পট্টির মৃত গংগাদীন মেথরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লালাকে গ্রেফতার করা হয়েছে।


তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.