রঘু রাই আর নেই: মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী কিংবদন্তি আলোকচিত্রীর বিদায়
ভারতের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। রোববার (২৬ এপ্রিল) নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তাঁর ছেলে ও আলোকচিত্রী নীতিন রাই জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রঘু রাই শুধু ভারতের নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী আলোকচিত্রী হিসেবে পরিচিত ছিলেন। বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর তোলা ছবি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া ফেলে। সে সময় ভারতের সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া লাখো বাংলাদেশির দুর্দশার চিত্র তুলে ধরেন।
শুধু সীমান্তেই থেমে থাকেননি তিনি। জীবনের ঝুঁকি নিয়ে তৎকালীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ, বিজয়ের মুহূর্ত এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক দৃশ্য তাঁর ক্যামেরায় ধারণ করেন। তাঁর এসব ছবি আজও মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল হিসেবে বিবেচিত।
রঘু রাইয়ের আলোকচিত্র কেবল ইতিহাসের সাক্ষ্য বহন করেনি, বরং তাঁকে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর মৃত্যুতে দক্ষিণ এশিয়ার আলোকচিত্র অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।



.png)

%20.png)

No comments: