Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ঢাকা-১৭ আসনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচটি মন্দিরের জন্য মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।


ঢাকা-১৭ আসনের বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্বাচনি এলাকার পাঁচটি মন্দিরের জন্য মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।


সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি এই অনুদানের ঘোষণা দেন।


ঘোষণা অনুযায়ী, নির্বাচনি এলাকার প্রতিটি মন্দিরকে ১ কোটি ৩০ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হবে। যেসব মন্দির এই অনুদানের আওতায় রয়েছে, সেগুলো হলো— মহাখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দির এবং আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি ধর্মীয় প্রতিষ্ঠান।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও উপাসনালয়গুলোর উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.