পটিয়ায় নদীর পাড়ে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ৭নং জিরি ইউনিয়নের কৈয়গ্রাম-মালিয়ারা এলাকার মাঝামাঝি নদীর পাড়ে এক অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আজ এলাকাবাসীর নজরে বিষয়টি আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।
মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
.jpeg)


কোন মন্তব্য নেই: