Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ভিক্ষুকের কাছে ওষুধের দাম কম রাখায় হিন্দু ব্যবসায়ীর ফার্মেসি ব/ন্ধ,


পটুয়াখালীর কলাপাড়ায় মানবিক কারণে এক ভিক্ষুককে কম দামে ওষুধ বিক্রি করাকে কেন্দ্র করে এক ফার্মেসি বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে।


জানা গেছে, উপজেলার “প্রগতি মেডিকেল হল”-এর মালিক সুদীপ্ত পাল গত বৃহস্পতিবার দুপুরে এক অসহায় বৃদ্ধ ভিক্ষুককে নির্ধারিত দামের চেয়ে কম মূল্যে একটি ভিটামিন সিরাপ বিক্রি করেন। ভিক্ষুকের আর্থিক অবস্থার কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানা যায়।


তবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের নেতারা আপত্তি তোলেন। অভিযোগ রয়েছে, তাদের চাপে পড়ে সুদীপ্ত পালকে শুক্রবার পুরো দিন দোকান বন্ধ রাখতে বাধ্য হতে হয়। নির্দেশ অমান্য করলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে দাবি ব্যবসায়ীর।


অন্যদিকে, সমিতির সভাপতি ইব্রাহিম খলিল এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সমিতি কোনো দোকান বন্ধ করার নির্দেশ দেয়নি। বরং সংশ্লিষ্ট ফার্মেসি ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে নিজেরাই দোকান বন্ধ রেখেছে। তিনি আরও বলেন, “দয়া দেখাতে চাইলে ওষুধ বিনামূল্যে দেওয়া উচিত ছিল, কম দামে বিক্রি করা ঠিক হয়নি।”


এ ঘটনায় স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, সমিতির একটি সিন্ডিকেট গড়ে তুলে বাজার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফাতেমা মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন দাবি করেন, আগে তিনিও কম দামে ওষুধ বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা দিয়েছেন।


কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানিয়েছেন, কোনো বেসরকারি সমিতির আইনগত ক্ষমতা নেই কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


এদিকে সচেতন মহল বলছে, মানবিক কারণে সহায়তা করতে গিয়ে যদি ব্যবসায়ীদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়, তবে ভবিষ্যতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা কমে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.