Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা, বাংলাদেশ বেতারের নির্দেশনা ঘিরে বিতর্ক

ঢাকা: ফেসবুক লাইভে সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের জন্য নতুন পোশাকবিধি নির্ধারণ করেছে বাংলাদেশ বেতার। বিশেষ করে নারী সংবাদ উপস্থাপকদের বড় টিপ ও একপাশে ওড়না ব্যবহার না করার নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

 

গত ৪ মে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন বেতারের পরিচালক (বার্তা) মোছা. তানিয়া নাজনীন।

 

অফিস আদেশ অনুযায়ী, নারী সংবাদ উপস্থাপকদের ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার-কামিজ অথবা শাড়ি পরতে হবে। পাশাপাশি কপালে বড় টিপ ব্যবহার এবং একপাশে ওড়না রাখা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে পুরুষ উপস্থাপকদের জন্য ফুলহাতা শার্ট ও টাই বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ উৎসব বা পার্বণে পাঞ্জাবি পরার অনুমতি থাকলেও টি-শার্ট ও গেঞ্জি নিষিদ্ধ করা হয়েছে।

 

বিষয়টি নিয়ে বেতারের এক কর্মকর্তা জানান, মূলত শালীনতা বজায় রাখার উদ্দেশ্যেই উপস্থাপকদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

 

তবে নির্দেশনায় স্বাক্ষরকারী কর্মকর্তা তানিয়া নাজনীনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

নতুন এই পোশাকবিধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মত দেখা গেছে। কেউ এটিকে প্রতিষ্ঠানিক শৃঙ্খলার অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে ব্যক্তিগত স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রশ্ন তুলছেন।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.