Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

চট্রগ্রামের নতুন পুলিশ সুপার রমনা থানার ডিসি মাসুদ


চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপিতে কর্মরত ডিসি মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রশাসনিক এই রদবদলের অংশ হিসেবে তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং মাঠপর্যায়ে পুলিশি কার্যক্রম আরও জোরদারে নতুন এসপির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মো. মাসুদ আলম ঢাকা মেট্রোপলিটন পুলিশে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.