Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিজ ভিটায় অবরুদ্ধ রবি দাস, প্রভাবশালীদের বিরুদ্ধে দখলচেষ্টার অভিযোগ

 

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাপ-দাদার বসতভিটায় অবরুদ্ধ হয়ে পড়েছেন রবি দাস নামে এক ব্যক্তি। প্রভাবশালীদের দাপট ও দখলচেষ্টার অভিযোগে গত কয়েক মাস ধরে তিনি কার্যত গৃহবন্দি জীবনযাপন করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

 

মৃত অব্দুর সাত্তার

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সাত্তার মিয়ার ছেলে জবরুল হক, জসিম উদ্দিন ও শহিদুল ইসলামসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি রবি দাসের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা প্রভাব খাটিয়ে পুনরায় জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি পরিবারের।

 

 

 

রবি দাসের পরিবারের অভিযোগ, গত ৯ এপ্রিল অভিযুক্তরা তাদের বাড়ির চারপাশে বেড়া দিয়ে পুরো পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এতে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না, এমনকি খাবার সংগ্রহেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

 

 

পরিবারটি আরও জানায়, ১৪ এপ্রিল অভিযুক্তরা তাদের ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এরপর থেকে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে নিজেদের ভিটাতেই যেন ভাড়াটিয়ার মতো বসবাস করতে হচ্ছে বলে জানান রবি দাস।

 

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.