Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ইসলামী ছাত্রশিবিরের ভেরিফাইড পেজে সনাতন ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ, তীব্র নিন্দা ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একটি ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত “ঈদে কুরবান” শীর্ষক একটি লেখাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, উক্ত প্রবন্ধে অধ্যাপক মফিজুর রহমান সনাতন ধর্ম, শ্রীমদ্ভগবদ্গীতা এবং হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে “কুরুচিপূর্ণ, বিদ্বেষমূলক ও মনগড়া” মন্তব্য করেছেন।


প্রবন্ধটির একটি অংশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস, গরু পূজা, শিবলিঙ্গ এবং শ্রীমদ্ভগবদ্গীতাকে নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন সনাতনী সম্প্রদায়ের নেতাকর্মীরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বীরা বলেন, একটি ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে এ ধরনের বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টেরও অপচেষ্টা। তারা অবিলম্বে উক্ত লেখার সনাতন ধর্ম সংশ্লিষ্ট অংশ প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।


প্রতিবাদকারীরা আরও বলেন, “শাশ্বত সনাতন ধর্ম ও শ্রীমদ্ভগবদ্গীতাকে নিয়ে কুৎসা রটনা এবং বিকৃত তথ্য প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি।”


তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিতর্কিত অংশ সরিয়ে না নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.