Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

আধারমানিক উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচের মিলনমেলা আগামী ৩১ জুলাই

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি):


চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আধারমানিক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী (মিলনমেলা) আগামী ৩১ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে গত ২৯ মে ২০২৬, শুক্রবার সকাল ৯টায় বিদ্যালয়ের মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের সর্বসম্মতিক্রমে আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৯৬ ব্যাচের মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বুলবুল চৌধুরী, অজয় বড়ুয়া, উৎপল চৌধুরী, শিমুল বড়ুয়া, উত্তম বড়ুয়া, অনুজ বড়ুয়া, রিকু বড়ুয়া, আদেশ বড়ুয়া, মেরী বড়ুয়া, অশোক বড়ুয়া, অর্পনা বড়ুয়াসহ আরও অনেকে। এছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত বহু প্রাক্তন ছাত্র-ছাত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

আসন্ন মিলনমেলা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বুলবুল চৌধুরী, অজয় বড়ুয়া, শিমুল বড়ুয়া, উৎপল চৌধুরী, শ্রীকান্ত বড়ুয়া, উত্তম বড়ুয়া ও অনুজ বড়ুয়াকে নিয়ে সাত সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত করার এই আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও স্মৃতিচারণের এক অনন্য সুযোগ সৃষ্টি করবে। তারা সকল সহপাঠীর আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে মিলনমেলাকে স্মরণীয় করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.