গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিত এবং উক্ত প্রতিমাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শুক্রবার (১২ জুন, ২০২৬) বিকাল ৩টায় চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক চেরাগী পাহাড় চত্বর, মোমিন রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ‘রাম সেবক’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রভু শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় সনাতনী সমাজের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর প্রতিবাদ জানাতে এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রামের সকল সনাতনী ধর্মাবলম্বী, ভক্তবৃন্দ ও রাম সেবকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তারা আশা প্রকাশ করেন, ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও ন্যায়সঙ্গত দাবির প্রতি সমর্থন জানাতে বিপুল সংখ্যক মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।




.png)

%20.png)
No comments: