সমাবেশে ভগবান শ্রীরাম চন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ হিন্দু মহাসভার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ।
প্রেস বিজ্ঞপ্তি
গাইবান্ধা জেলার পলাশবাড়ীর রাধাগোবিন্দ মন্দিরের ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিমা নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধকরণ এবং "গাইবান্ধা সচেতন নাগরিক" নামীয় ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভগবান শ্রীরাম চন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ হিন্দু মহাসভার গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ।
ঢাকা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিমা নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধকরণ এবং "গাইবান্ধা সচেতন নাগরিক" নামীয় ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভগবান শ্রীরাম চন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় বাংলাদেশ হিন্দু মহাসভার চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত এবং মহাসচিব সুনীল শুভ রায় একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে চেয়ারম্যান ও মহাসচিব বলেন, আমরা গভীর ক্ষোভ ও তীব্র উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিমা নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধকরণ এবং "গাইবান্ধা সচেতন নাগরিক" নামীয় ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভগবান শ্রীরাম চন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এই ধরনের কর্মকাণ্ড কেবলমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের বিশ্বাস ও অনুভূতিতে আঘাত হানে নাই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক শান্তি-শৃঙ্খলার জন্যও মারাত্মক হুমকি স্বরূপ। একটি স্বাধীন রাষ্ট্রের সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মপালন ও উপাসনার অধিকার সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়েছে। সেই অধিকার ক্ষুন্ন করার যে কোনো অপচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। বাংলাদেশ হিন্দু মহাসভা উক্ত সাম্প্রদায়িক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং অবিলম্বে প্রতিমা নির্মাণের কাজ চালু ও ভগবান শ্রীরাম চন্দ্রের ছবির অবমাননার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
আমরা প্রত্যাশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় অবমাননা ও উস্কানীমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।




.png)

%20.png)
No comments: