Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন


মৌলভীবাজার প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রভু শ্রীরামচন্দ্রের মিছিলে ব্যবহৃত ব্যানারে থাকা তাঁর ছবিতে জুতা নিক্ষেপ করে অবমাননার অভিযোগের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার শহরের চৌমুহনা পয়েন্টে বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোনো ধর্মের আরাধ্য ব্যক্তিত্বকে অবমাননা করার ঘটনা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়,মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিজয় সরকার। তিনি বলেন, “যারা রামকে চিনেন না বা জানেন না,তাদের প্রতি আমার আহ্বান,তারা রামায়ণ পাঠ করুন। প্রভু শ্রীরামচন্দ্র মানবতার, ন্যায়নীতি ও আদর্শ জীবনের এক অনন্য প্রতীক। তাঁকে নিয়ে অবমাননাকর আচরণ শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতেই আঘাত হানে না,বরং সাম্প্রদায়িক সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বহু ধর্ম,বর্ণ ও সংস্কৃতির মানুষের দেশ। এখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ,সহনশীলতা ও সম্প্রীতির চর্চা অব্যাহত রাখতে হলে সব ধর্মের বিশ্বাস ও আরাধ্য ব্যক্তিত্বের মর্যাদা রক্ষা করা জরুরি।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্মীয় সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.