Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

পিরোজপুরের কালী মন্দিরে অগ্নিসংযোগ-ভাঙচুর, প্রণামি বাক্স ও সামগ্রী চুরির অভিযোগ


পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর পৌর শ্মশানের কালী মন্দিরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রোববার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় মন্দিরের প্রণামি বাক্স এবং সৎকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা পৌর শ্মশানের ভেতরে প্রবেশ করে কালী মন্দির ও সংলগ্ন এলাকায় তাণ্ডব চালায়। ঘটনার খবর পেয়ে সকালে শ্মশান কমিটির সদস্যরা সেখানে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান।


পৌর শ্মশান কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী জানান, কালী মন্দির সংলগ্ন শিবঠাকুরের মূর্তি ভাঙচুর করা হয়েছে। ভাঙা প্রতিমার কিছু অংশ বাইরে এনে আগুনে পোড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন। এছাড়া শ্মশানের প্রধান ফটক ভাঙা ছিল এবং সৎকারের কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রীও নিখোঁজ পাওয়া যায়।


ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন এবং পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ও মালামাল চুরির উদ্দেশ্যে কেউ মন্দিরে প্রবেশ করেছিল। তবে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কারণ রয়েছে কিনা, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।


তিনি আরও জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


এদিকে একটি ধর্মীয় উপাসনালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.