পটিয়ার আলোচিত পঙ্কজ শীল হত্যা মামলার দুই আসামি টেকনাফে গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি: পটিয়ার আলোচিত পঙ্কজ শীল হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালো মসজিদ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল রহমান (২৩) এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার ফাতেমা বেগম নেহা (১৯)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঙ্কজ শীল হত্যা মামলার পর থেকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ থেকে তাদের আটক করা হয়। পরে মামলার প্রাথমিক তথ্য যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার দেখানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে, বহুল আলোচিত এই হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তারের খবরে পটিয়া ও আশপাশের এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।




.png)

%20.png)
No comments: