Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ঢাবিতে সনাতন বিদ্যার্থী সংসদের পাক্ষিক ধর্মচক্র ও ফল উৎসব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের পাক্ষিক ধর্মচক্র ও ফল উৎসবের দৃশ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সনাতন ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সনাতন বিদ্যার্থী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পাক্ষিক ধর্মচক্র ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল উপাসনালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানের শুরুতে মঙ্গলাচরণ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সনাতন ধর্মের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে ধর্মচর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান।


ধর্মীয় আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল উৎসবের আয়োজন করা হয়। এ সময় ভক্ত ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেয়।


আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আধ্যাত্মিক বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.