লালমনিরহাট সরকারি কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের ১৪তম সাপ্তাহিক ধর্মচক্র অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি,
লালমনিরহাট সরকারি কলেজের মুক্তমঞ্চে সনাতন বিদ্যার্থী সংসদ, লালমনিরহাট সরকারি কলেজ শাখার উদ্যোগে ১৪তম সাপ্তাহিক ধর্মচক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) আয়োজিত এ ধর্মচক্রে কলেজের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি, মানবিক গুণাবলি এবং শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে ধর্মচর্চার গুরুত্ব অপরিসীম। সাপ্তাহিক ধর্মচক্রের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে ভগবদ্গীতার পাঠ, ধর্মীয় আলোচনা এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে ধর্মচক্রের কার্যক্রম সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও সাংস্কৃতিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।



কোন মন্তব্য নেই: