Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বগুড়ার শিবগঞ্জে কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, তদন্তে পুলিশ

শিবগঞ্জে উদ্ধার হওয়া কালো পাথরের বিষ্ণু মূর্তি পুলিশের জিম্মায় সংরক্ষিত অবস্থায়।
 


শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া গ্রাম থেকে কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানার জিম্মায় রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া হিন্দুপাড়ার বাসিন্দা শ্রী দলুচন্দ্র মালি (৩৫), পিতা শ্রী গোকুল চন্দ্র মালি, নিজ বাড়ির পাশের একটি স্থানে কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি দেখতে পান। বিষয়টি তিনি স্বেচ্ছায় শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দলুচন্দ্র মালির উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় জব্দ তালিকা প্রস্তুত করে মূর্তিটি থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত বয়স, ঐতিহাসিক গুরুত্ব এবং উৎস সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক মূর্তিটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, প্রাচীন নিদর্শনসদৃশ মূর্তিটি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.