Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

সনাতন বিদ্যার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সালের কার্যনির্বাহী সংসদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করা হয়।



ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীদেবাশীষ পাল, যিনি জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শ্রীমান ধ্রুব দত্ত অন্তর

এছাড়া কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্মচর্চা সম্পাদক, গণমাধ্যম সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, শিক্ষা সহায়তা সম্পাদক, সমাজসেবা সম্পাদক, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক, প্রকাশনা বিষয়ক সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শিক্ষার্থীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কার্যনির্বাহী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মীয় মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.