Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বেনারসের ঘাটে হিরণের দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক: সহযোগী থেকে স্ত্রী

 



নিজস্ব প্রতিবেদক,
বিনোদন ডেস্ক

অভিনেতা হিরণের বিয়ের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল আলোচনা। বেনারসের ঘাটে সাত পাকে বাঁধা পড়ার মুহূর্তের সেই ছবি ভাইরাল হওয়ার পরই নেটদুনিয়ায় প্রশ্ন উঠতে থাকে—“এই হৃতিকা গিরি কে?”

খোঁজ নিয়ে জানা গেছে, হিরণের স্ত্রী হৃতিকা গিরি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দেওয়া তথ্য অনুযায়ী, হৃতিকার বয়স ২১ বছর। তিনি আইনের শিক্ষার্থী এবং আইনে সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি জাতীয় পর্যায়ে যোগব্যায়ামে স্বর্ণপদক জয় করেছেন তিনি।

হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা যায়, ২০১৯ ও ২০২২ সালে দুটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। এছাড়া একাধিক মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে। অনিন্দিতার ভাষ্য অনুযায়ী, হৃতিকাকে তিনি প্রথমে হিরণের ব্যক্তিগত সহকারী হিসেবেই চিনতেন।

টলিউড অন্দরে গুঞ্জন রয়েছে, অভিনেতা হিরণের সঙ্গে হৃতিকার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে হিরণের পারিবারিক অবস্থান ঘিরে।

হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর অনিন্দিতা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তিনি জানান, “আমাদের বিয়ে ২৫ বছরের। এখনও ডিভোর্স হয়নি। আমাকে ও আমার মেয়েকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি কখনও এসব প্রকাশ করিনি।”

তিনি আরও বলেন, “ইনস্টাগ্রামে নতুন বিয়ের ছবি পোস্ট করা হয়েছে, অথচ মেয়ের একটি ছবিও কখনও শেয়ার করা হয়নি। এই আচরণ কতটা ন্যায্য—তা মানুষ এখন নিজেরাই বিচার করছে। হিরণের আচরণে আমি সত্যিই হতাশ।”

ভাইরাল বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর বিষয়টি এখন শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার ব্যক্তিগত জীবন, দায়িত্ববোধ এবং নৈতিকতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.