Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ব্রুয়ারির আগমন, স্মরণে বাঙালির গৌরবগাথা ও ভাষা আন্দোলনের ইতিহাস।

 

নিজস্ব প্রতিবেদক,
জাতীয় ডেস্ক

ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের আগমন মানেই বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের স্মরণ। এ মাস এলেই ফিরে আসে ভাষা আন্দোলনের স্মৃতি, ফিরে আসে আত্মত্যাগ, রক্ত আর অধিকার আদায়ের সংগ্রামের গল্প। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে ছিল এক ঐতিহাসিক মোড়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছিল ছাত্র-জনতা। সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না-জানা আরও অনেকে। তাঁদের তাজা রক্তের বিনিময়েই বাঙালি অর্জন করে নিজের ভাষার অধিকার—যা ছিল স্বাধীনতা সংগ্রামের প্রথম ধাপ। এরপর দীর্ঘ পথচলা। ১৯৫২ থেকে ১৯৭১—এই ১৯ বছরের সংগ্রাম, প্রতিবাদ আর আত্মত্যাগের মধ্য দিয়েই গড়ে ওঠে একটি স্বাধীন জাতির স্বপ্ন। ভাষা আন্দোলনের চেতনা থেকেই জন্ম নেয় ছয় দফা, গণঅভ্যুত্থান এবং শেষ পর্যন্ত ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ৫২ থেকে ২৬—এই দীর্ঘ ৭৪ বছরে বাঙালি জাতি রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগের মাধ্যমে নিজের অস্তিত্বকে করেছে গৌরবময়। মাত্র ৫৬ হাজার বর্গমাইলের সীমা পেরিয়ে বাংলা ভাষা আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। ইউনেস্কোর স্বীকৃতিতে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—যা বাংলা ভাষাকে দিয়েছে বৈশ্বিক মর্যাদা। সমসাময়িক প্রেক্ষাপটে ভাষার ব্যবহার ও চর্চা নিয়ে নানা প্রশ্ন উঠলেও উত্তর একটাই—এই ভাষাই আমাদের পরিচয়, এই ভাষাই আমাদের অস্তিত্ব। সময়ের সঙ্গে সঙ্গে ভাষার গৌরব আরও বিস্তৃত হচ্ছে। প্রজন্ম থেকে প্রজন্মে চলেছে এক অবিরাম গৌরবের রিলে রেস, যার চূড়ান্ত বিজয়ী দেশ, মানুষ এবং আমাদের প্রিয় বাংলা ভাষা।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.