Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

ফেব্রুয়ারিতে টানা পাঁচ দিনের ছুটি, ১১–১৫ পর্যন্ত বন্ধ থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক,
জাতীয় ডেস্ক

চলতি ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা পাঁচ দিনের ছুটি থাকছে। ফেব্রুয়ারির শুরু থেকেই একের পর এক সরকারি ও ধর্মীয় ছুটির কারণে শ্রেণি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ থাকবে।

ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সবশেষে ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এটি চলতি বছরের প্রথম বড় টানা ছুটি এবং তালিকাভুক্ত পঞ্চম ছুটি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

টানা ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রমে সাময়িক বিরতি পড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.