Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে সনাতনী ফাউন্ডেশন এর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

টমাস কান্তি নাথ,
ওমান প্রতিনিধি

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে সনাতনী ফাউন্ডেশন এর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাংলা একাডেমি ভবনের পাশে অবস্থিত স্টল নম্বর–৪৭৫ উদ্বোধন করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সচিব তপন চন্দ্র মজুমদার

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক, সংগঠক ও সনাতনী ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা সনাতনী ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি ও দর্শনভিত্তিক সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের গ্রন্থ পাঠকদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, অমর একুশে বইমেলা কেবল বই বিক্রির স্থান নয়; এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও চিন্তার অন্যতম বৃহৎ মিলনমেলা। এখানে বিভিন্ন ঐতিহ্য ও মতের বই পাঠকদের সামনে আসে এবং নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে।

সনাতনী ফাউন্ডেশনের এই স্টলে সনাতন ধর্ম, পুরাণ, দর্শন, ইতিহাস, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক বিভিন্ন গ্রন্থ প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে। আয়োজকরা জানান, পাঠকদের মধ্যে সনাতনী ঐতিহ্য ও মূল্যবোধভিত্তিক সাহিত্য ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.