Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাবাকে হারানোর বেদনা নিয়েই বিশ্বজয়, রিংকু সিংয়ের আবেগঘন বার্তা

নিজস্ব  প্রতিবেদক,

এক হাতে বিশ্বকাপের ট্রফি, কিন্তু হৃদয়ে গভীর শূন্যতা—এভাবেই ভারতের বিশ্বজয়ী দলের সঙ্গে উদযাপনের মুহূর্ত কাটালেন ভারতীয় ব্যাটার রিংকু সিং। বহুদিনের স্বপ্ন পূরণ হলেও আনন্দের সেই মুহূর্তে বাবার অভাব তীব্রভাবে অনুভব করছিলেন তিনি।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৭ ফেব্রুয়ারি মারা যান রিংকুর বাবা খানচাঁদ সিং। বিশ্বকাপ চলাকালীনই বাবাকে হারানোর এই শোক তার মনে গভীর দাগ ফেলে।

রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন রিংকু। বাবাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তাও শেয়ার করেন তিনি।

রিংকু লিখেছেন,
“তোমার সঙ্গে কথা না বলে এতদিন কখনো কাটাইনি। জানি না তোমাকে ছাড়া বাকি জীবন কীভাবে চলবে। কিন্তু আমার প্রতিটি পদক্ষেপে তোমাকে দরকার হবে।”

তিনি আরও লেখেন,
“তুমিই আমাকে শিখিয়েছিলে—সবকিছুর আগে কর্তব্য। মাঠে নেমে শুধু তোমার স্বপ্ন পূরণের চেষ্টা করেছি। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু খুব মনে হচ্ছে, তুমি যদি আজ আমার পাশে থাকতে। ছোট-বড় সব আনন্দেই তোমার অভাব অনুভব করব। বাবা, তোমাকে খুব মিস করব।”

বিশ্বকাপের শুরুতে ভারতের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন রিংকু সিং। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে তার রান ছিল যথাক্রমে ৬, ১, ১১ ও ৬**। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি শূন্য রানে আউট হন।

সুপার এইট পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিনই বাবার মৃত্যুর খবর পান রিংকু। এরপর তিনি সাময়িকভাবে দলের বাইরে চলে যান। পরে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে দলে যোগ দিলেও আর একাদশে সুযোগ পাননি।

তার পরিবর্তে সুযোগ পাওয়া ব্যাকআপ ওপেনার সঞ্জু স্যামসন দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৯৭, ৮৯ ও ৮৯* রান করে তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বিশ্বজয়ের আনন্দের মাঝেও বাবাকে হারানোর বেদনা যেন রিংকু সিংয়ের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.