ধর্ম অবমাননায় ফের উসকানি—অভিযুক্ত ফারাবির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, প্রশ্নে জনমনে
বারবার ধর্ম অবমাননামূলক বক্তব্য ও উসকানিমূলক পোস্ট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়াচ্ছেন ব্লগার অভিজিৎ হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত ফারাবি। তার এসব কর্মকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের নীরবতা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।
সচেতন মহলের অভিযোগ, একটি সংবেদনশীল রাষ্ট্রে যেখানে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে বারবার এমন উসকানিমূলক বক্তব্য প্রকাশ করা শুধু আইনবিরোধী নয়, বরং সমাজে অস্থিরতা সৃষ্টির সরাসরি প্রচেষ্টা। অথচ দীর্ঘদিন ধরে একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেলেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বক্তব্য যদি সময়মতো নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে তা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা দেশের সার্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সাধারণ মানুষ বলছেন, “ধর্ম নিয়ে কটূক্তি ও উসকানি কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতার মধ্যে পড়ে না। যারা ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”




.png)

%20.png)

No comments: